নাঈম-সাদমানের জামিন নামঞ্জুর
প্রকাশ: ২০১৭-০৬-০৫ ১৬:৫১:০৩
রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নাঈম আশরাফ ও সাদমান সাকিফের জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হক জামিন নাকচ করে দেন।নাঈম আশরাফ ও সাদমান সাকিফের পক্ষে জামিনের আবেদন করেন খায়রুল ইসলাম (লিটন) ও আব্দুর রহমান হাওলাদার। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দেয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই তরুণী। গত ৬ মে বনানী থানায় ওই তরুণীরা একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের ছেলে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ। সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এদের মধ্যে চারজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













