নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ২০১৭-০৬-০৬ ১৬:৫২:৩২
রাজধানীর বেইলি রোডে রূপায়ন টাওয়ারের নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন জয়নাল (২০), পিতা ইদ্রিস আলী। সায়েম (২২), পিতা নাজিম উদ্দিন, জাহাঙ্গির (২২)। নিহতদের সবার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে বলে জানিয়েছেন তাদের সহকর্মী ইসমাইল।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে নির্মানাধীন ভবনের মাচাঙ ভেঙে পড়ে যায় এ ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














