ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১২:০৮:৩৯


ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের সময় তীব্র কম্পনে দেশটির বেশ কিছু বহুতল ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপাইনে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

সূত্র: এএফপি

এনজে