বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-০৯ ১৩:১২:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসি বুধবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৫ জুন, সোমবার প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট। এর আগের ১০ থেকে ১৪ জুন স্পট মার্কেটে হবে এ প্রতিষ্ঠানটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ জুন, সোমবার লেনদেন স্থগিত রাখবে প্রতিষ্ঠানটি।

 

এসকেএস