কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১০ ১২:১২:১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ১৫ জুন, সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ১১ ও ১৪ জুন স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ জুন, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














