৩ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১০ ১২:২৩:০৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বৃহস্পতিবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ট্র্যাস্ট ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ওয়ান ব্যাংক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানি ৩টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি। রোববার কোম্পানি ৩টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

এসকেএস