দর বৃদ্ধির কারণ জানে না দুলামিয়া কটন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৬-১৭ ০৯:৫৪:৫৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস পিএলসি শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ১১ জুন কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।

এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এসকেএস