বিশ্ববাজারে ৪ শতাংশ কমেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৫ ০৮:৪৫:১১


অবশেষে যুক্তরাষ্ট্র ও তেহরান একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর তেলের দাম ৪ শতাংশ কমেছে।

সোমবার (১৫ জুন) সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমটি জানায়, ০০:০৪ জিএমটি নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৩.৫৮ ডলার বা ৪.১০% কমে ৮৩.৭৫ ডলারে নেমে আসে এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪.০১ ডলার বা ৪.৭২% কমে ৮০.৮৭ ডলারে দাঁড়ায়। শুক্রবার দুটির দামই ৩%-এর বেশি কমে গিয়েছিল।

এনজে