পুঁজিবাজারের লেনদেনের সময় বাড়লো ১০ মিনিট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৬ ১২:১৬:৪৮
দেশের পুঁজিবাজারের লেনদেনের সময় ১০ মিনিট বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামীকাল (১৭ জুন) থেকে দৈনিক লেনদেন শেষ হবে পূর্বের তুলনায় ১০ মিনিট পরে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লেনদেনের সময় ১০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট-ক্লোজিং বা লেনদেন-সমাপনী কার্যক্রম চলবে। ফলে চূড়ান্তভাবে লেনদেন শেষ হবে দুপুর ২টা ১০ মিনিটে।
বর্তমানে বাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে ১টা ৫৫ মিনিট পর্যন্ত মূল লেনদেন এবং শেষ ৫ মিনিট পোস্ট-ক্লোজিং লেনদেন হিসেবে গণ্য হয়। নতুন সিদ্ধান্তে মূল লেনদেন এবং পোস্ট-ক্লোজিং—দুই পর্যায়েই সময় ৫ মিনিট করে বাড়ানো হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














