পূবালী ব্যাংকের নগদ কমে বেড়েছে বোনাস লভ্যাংশ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৭ ১২:১৩:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পূবালী ব্যাংকের নগদ লভ্যাংশ কমিয়ে বোনাস লভ্যাংশ বাড়ানো হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজিত ব্যাংকটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)-এ মোট ৬টি এজেন্ডা, যার মধ্যে ১টি বিশেষ এজেন্ডা, শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী লভ্যাংশ ঘোষণা— এই প্রস্তাবের অধীনে লভ্যাংশ প্রদানের কাঠামোয় আনুষ্ঠানিক সংশোধন আনা হয়। প্রস্তাবটি শেয়ারহোল্ডারদের সামনে উত্থাপন ও সমর্থনের পর সর্বসম্মতভাবে গৃহীত হয়।
এর আগে, পরিচালনা পর্ষদের ১৫১৫তম সভাতে ২০২৫ অর্থবছরের জন্য ১৫% নগদ এবং ১৫% বোনাস লভ্যাংশ ঘোষণার সুপারিশ করা হয়েছিল। তবে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর সেই কাঠামোয় পরিবর্তন আনা হয়।
৪৩তম এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে—
নগদ লভ্যাংশ ১০ শতাংশ ও বোনাস লভ্যাংশ ২০ শতাংশ করা হয়েছে।লভ্যাংশ কাঠামোর এই সংশোধন শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














