প্রাইম ব্যাংকের ১ কোটি ১৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৬-১৭ ১৪:৪৫:২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসির একাধিক পরিচালক, উদ্যোক্তা পরিচালক এবং কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটির পরিচালক মি. আজম জে. চৌধুরী ৯ লাখ ৯০ হাজার ৩১৯টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
কর্পোরেট পরিচালক ইসি হোল্ডিংস লিমিটেড ১১ লাখ ৬০ হাজার ৫০৭টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। উদ্যোক্তা পরিচালক কাজী সিরাজুল ইসলাম ৯ লাখ ৭১ হাজার ৭৯৭টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
একইভাবে উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন ৯ লাখ ৭১ হাজার ৫৮২টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
কর্পোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৯ লাখ ৭৮ হাজার ৫৯০টি শেয়ার ক্রয় করবেন।
ব্যাংকটির পরিচালক তানভীর এ. চৌধুরী ৯ লাখ ৭০ হাজার ৯৭৩টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি ১৯ লাখ ৪৬ হাজার ৫৭২টি শেয়ার ক্রেয়ের ঘোষণা দিয়েছে।
এছাড়া পরিচালক মো. নাফিস সিকদার ১২ লাখ ১৭ হাজার ৩৮৬টি শেয়ার এবং পরিচালক এস. এম. তামজিদ ৯ লাখ ৭১ হাজার ১৪০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
পরিচালক, উদ্যোক্তা পরিচালক ও কর্পোরেট পরিচালক মোট ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৮৬৬টি শেয়ার ক্রয় করবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














