দর বৃদ্ধির কারণ জানে না ৩ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৮ ১০:১৪:৩১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। কোম্পানিগুলো হলো-আনলিমা ইয়ার্ন, রিজেন্ট টেক্সটাইল ও আজিজ পাইপস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজিজ পাইপস ও আনলিমা ইয়ার্নকে ১৭ জুন এবং রিজেন্ট টেক্সটাইলকে ৩ জুন শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়।
এর জবাবে কোম্পানি ৩টির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি ৩টির শেয়ার দর এভাবে বাড়ছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














