নতুন পরোটা উৎপাদন লাইন ক্রয় ও স্থাপন করবে গোল্ডেন হার্ভেস্ট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৮ ১০:২২:৩৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন পরোটা উৎপাদন লাইন ক্রয় ও স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বাজারের বর্তমান চাহিদা মেটাতে কোম্পানির পরিচালনা পর্ষদ গাজীপুর কারখানায় একটি নতুন পরোটা উৎপাদন লাইন ক্রয় ও স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ১৮৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














