হরমুজ খুলতেই বিশ্ববাজারে কমলো তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-১৯ ১২:০৭:০২
সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনার ইঙ্গিতেই এই পতন দেখা গেছে।
আজ শুক্রবার জিএমটি সময় ০১:৪৬ পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৫৪ সেন্ট বা ০ দশমিক ৬৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৩১ ডলারে নেমে আসে।
ডলারের দাপটে টানা তৃতীয় সপ্তাহের মতো কমলো স্বর্ণের দামডলারের দাপটে টানা তৃতীয় সপ্তাহের মতো কমলো স্বর্ণের দাম
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৬ সেন্ট বা ০ দশমিক ৬০ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ১৪ ডলারে লেনদেন হয়েছে।
সূত্র: আল জাজিরা
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














