২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২২ ১৩:৫৪:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স  ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২৫ জুন, বৃহস্পতিবার কোম্পানি ২টির রেকর্ড ডেট। এর আগের ২৩ ও ২৪ জুন স্পট মার্কেটে হবে এ কোম্পানি ২টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ জুন, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।
এসকেএস