বেক্সিমকো ফার্মার লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৬-২৪ ১০:৪১:১৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১৯ টাকা ০৪ পয়সা।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমতি ও বিলম্ব মার্জনা সাপেক্ষে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) যত দ্রুত সম্ভব আহ্বান করা হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














