শ্রমিক অসন্তোষে এপেক্স স্পিনিংয়ের কারখানা বন্ধ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৬-২৪ ১১:২৫:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং এন্ড নিটিং লিমিটেড কর্তৃপক্ষ শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধের (লে-অফ) সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৩ জুন ২০২৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানির পরিচালনা পর্ষদ মৌখিকভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।
কারখানা প্রাঙ্গণে চলমান শ্রমিক অসন্তোষের কারণে কর্মচারী ও শ্রমিকদের লে-অফ ঘোষণা করা হয়েছে।
এই সিদ্ধান্তে কারখানার মোট ৫ হাজার কর্মচারী ও শ্রমিক লে-অফের আওতায় পড়বেন। লে-অফের সিদ্ধান্তটি ২৩ জুন ২০২৬ তারিখ থেকেই কার্যকর হয়েছে।
চাকরি-সংক্রান্ত সুযোগ-সুবিধা নিয়ে শ্রমিকদের অবৈধ ও অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে সৃষ্ট শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধের (লে-অফ) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














