এনআরবি ব্যাংকে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৫ ১২:২২:৪৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসিতে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটি ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মনজুরুল আহসান। ২৩ জুন থেকে তিনি দায়িত্ব পালন করছেন।

 

এসকেএস