ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৫ ১২:৫২:২৯
দক্ষিণ আফ্রিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত এবং আরও ৭০০ জন আহত হয়েছেন।
সর্বশেষ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক হকবর জানিয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রদ্রিগেজ বলেন, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহতের সংখ্যা ৭০০ জনে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলায় মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, হাজার হাজার প্রাণহানির শঙ্কাভেনেজুয়েলায় মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প, হাজার হাজার প্রাণহানির শঙ্কা
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরও জানান, দেশটির লা গুয়াইরা শহরে ইতোমধ্যেই ডজন খানেক ভবন ধসে পড়েছে। পুরো পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে একে একটি ভয়াবহ বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














