শনিবার থেকে উৎপাদনে ফিরেছে এপেক্স স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৮ ১২:২০:২৫
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং এন্ড নিটিং লিমিটেড কর্তৃপক্ষ ২৭ জুন থেকে কারখানার পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় শুরু করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২৩ জুন শ্রমিক অসন্তোষের কারণে কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
কোম্পানিটি জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গঠনমূলক আলোচনার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে এবং কাজের অনুকূল পরিবেশ পুনরুদ্ধার করা হয়েছে। সে কারণে ২৭ জুন থেকে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














