আলহাজ্ব টেক্সটাইলে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৮ ১২:৪২:০৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ভারপ্রাপ্ত কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অমিত কুমার দে। ২৫ জুন  থেকে তিনি দায়িত্ব পালন করছেন।

 

এসকেএস