ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ার ফার্মার চুক্তি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৯ ১০:৫৯:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা পিএলসি বাজারে ওষুধের ক্রমবর্ধমান চাহিদা পূরণে চুক্তিভিত্তিক উৎপাদনের উদ্যোগ নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,

জানা গেছে,  প্রতিষ্ঠানটি সিটুসি ফার্মা লিমিটেডের সঙ্গে একটি উৎপাদন চুক্তি করেছে। কোম্পানির উৎপাদিত ওষুধের বাড়তি চাহিদা পূরণ এবং নতুন ওষুধ উৎপাদনের সক্ষমতা বাড়াতেই সিটুসি ফার্মা লিমিটেডের সঙ্গে এ চুক্তি করা হয়েছে।

উল্লেখ্য যে, ডিএসই কোম্পানির কাছে উক্ত চুক্তির অনুলিপি চেয়েছিল। তবে ডিএসই এখনও সেই অনুলিপি হাতে পায়নি।

 

এসকেএস