প্রাইম ব্যাংকের ৪ পরিচালক ও কর্পোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৯ ১৪:২৬:১৭
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসির চারজন পরিচালক এবং একজন কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
একইভাবে, পরিচালক মি. নাফিস সিকদার ১৭ জুন প্রকাশিত ঘোষণার আলোকে ১২ লাখ ১৭ হাজার ৩৮৬টি শেয়ার প্রচলিত বাজারদরে ডিএসইর মাধ্যমে ক্রয় সম্পন্ন করেছেন।
এছাড়া, কোম্পানির কর্পোরেট পরিচালক ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একই ঘোষণার ভিত্তিতে ৯ লাখ ৭৮ হাজার ৫৯০টি শেয়ার প্রচলিত বাজারদরে ডিএসইর মাধ্যমে ক্রয় করেছেন।
অন্যদিকে, পরিচালক মি. আজম জে. চৌধুরীও ১৭ জুন প্রকাশিত ঘোষণার পরিপ্রেক্ষিতে ৯ লাখ ৯০ হাজার ৩১৯টি শেয়ার প্রচলিত বাজারদরে ডিএসইর মাধ্যমে ক্রয়ের কার্যক্রম সম্পন্ন করেছেন।
সব মিলিয়ে চারজন পরিচালক এবং একজন কর্পোরেট পরিচালক মোট ৪১ লাখ ৫৭ হাজার ৪৩৫টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














