ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-০৬ ১০:১৫:১২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসেন তার কাছে থাকা ৩ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৪৫৫টি শেয়ারের মধ্যে ১০ লাখ ৬৩ হাজারটি শেয়ার বিক্রয়ের ঘোষণা  দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রয় করবেন এ উদ্যোক্তা পরিচালক।

 

এসকেএস