মেঘনা পেট্রোলিয়ামের নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-০৬ ১৪:৪৪:৪০


পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড’-এর পরিবর্তে ‘ মেঘনা পেট্রোলিয়াম পিএলসি’ হবে। ৭ জুলাই থেকে কোম্পানিটি মেঘনা পেট্রোলিয়াম পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এসকেএস