এমারেল্ড অয়েলের উৎপাদন পুনরায় চালুর উদ্যোগ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-০৮ ১০:৪৪:২১
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের এমারেল্ড অয়েল লিমিটেড দীর্ঘদিন বন্ধ থাকা উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে গত ১লা জানুয়ারি ২০২৪ থেকে এমারেল্ড অয়েলে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে এবং তা এখনও অব্যাহত আছে।
বর্তমানে কোম্পানির পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনাকে কারখানাটি পুনরায় চালু করার পাশাপাশি এটি সচল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ নিশ্চিত করার অনুমোদন দিয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে নতুন বয়লার মেশিন, ট্রান্সফরমার এবং বৈদ্যুতিক সাব-স্টেশন সংগ্রহ করা হয়েছে এবং এগুলোর স্থাপনের কাজ চলছে।
এছাড়া, রিফাইনারি ইউনিটসহ কারখানার সম্পূর্ণ প্ল্যান্ট ও যন্ত্রপাতি মেরামতের কাজও করা হচ্ছে। এই ক্রয় ও রক্ষণাবেক্ষণ বাবদ মোট ব্যয় প্রায় ১০ কোটি টাকা হতে পারে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












