সোনালী আঁশ লিমিটেডের ক্যাটাগরির পরিবর্তন
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৭-১২ ২০:৫৫:১৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের ক্যাটাগরির পরিবর্তন হয়েছে। গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ডিএসই সূত্র মতে, কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














