দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৪ ১০:১১:২৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ ও শার্প ইন্ডাস্ট্রিজ শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এটলাস বাংলাদেশকে ১২ জুলাই ও শার্প ইন্ডাস্ট্রিজকে ১৩ জুলাই শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়।
এর জবাবে কোম্পানি ২টির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানি ২টির শেয়ার দর এভাবে বাড়ছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














