বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৫ ১৩:৪৩:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ২০ জুলাই, সোমবার কোম্পানি ৩টির রেকর্ড ডেট। এর আগের ১৬ ও ১৯ জুলাই স্পট মার্কেটে হবে এ কোম্পানি ৩টির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ জুলাই, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি।

এসকেএস