এনভয় টেক্সটাইলের ডেনিম উৎপাদন সক্ষমতা বৃদ্ধি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৫ ১৫:৩১:০৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইল লিমিটেড বার্ষিক ডেনিম ফেব্রিক উৎপাদন সক্ষমতা ৫২ মিলিয়ন গজ থেকে বাড়িয়ে ৬০ মিলিয়ন গজে উন্নীত করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইতোমধ্যে বাড়তি সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে। উৎপাদনের প্রাথমিক (আপস্ট্রিম) পর্যায়ের কিছু স্থাপনা আধুনিকায়ন এবং স্বয়ংক্রিয় (অটোমেশন) প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এ সক্ষমতা অর্জন করা হয়েছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়ার পূর্ববর্তী প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং বিদ্যমান ব্যাক-প্রসেসিং সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এ সক্ষমতা বৃদ্ধির ফলে সামগ্রিক উৎপাদন দক্ষতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডেনিম ফেব্রিকের উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














