ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-৩০ ১৪:৩১:০৫


প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ভাসানটেকের বিআরপি কলোনিতে অসহায় ও দুস্থদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হবে। পাশাপাশি অসহায় পরিবারগুলোর মধ্যে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের প্রতিনিধি এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী এই কর্মসূচি পরিচালনা করবেন।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

বিএইচ