বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-নেপাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-৩০ ১৭:২২:০৫
বাংলাদেশ ও নেপাল বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ, পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সম্পৃক্ততা গভীর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-এর সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
উভয় পক্ষ বাণিজ্য, বিদ্যুৎ, আঞ্চলিক সংযোগ, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের পারস্পরিক সম্পৃক্ততা গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














