‘নির্বাচনের মাধ্যমে এই অপশক্তিকে পরাজিত করতে হবে’

প্রকাশ: ২০১৭-০৭-০৮ ১৮:১৯:০১


Thakurgaon_বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের চরিত্র এটা তারা জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করবেই। আমাদের পথ একটাই সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক আন্দোলন এবং নির্বাচনের মধ্য দিয়ে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।

শনিবার দুপুর ২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি এ সময় আগামী নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আলোচনা ও সমাঝোতার মাধ্যমে সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়েছেন।

এ সময় রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিবরিল ইডেন প্রমুখ।

পরে প্রধান অতিথি ইউনিয়নে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের চরিত্র এটা তারা জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করবেই। আমাদের পথ একটাই সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক আন্দোলন এবং নির্বাচনের মধ্য দিয়ে এই অপশক্তিকে পরাজিত করতে হবে। শনিবার দুপুর ২টায় ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি এ সময় আগামী নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আলোচনা ও সমাঝোতার মাধ্যমে সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়েছেন। এ সময় রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিবরিল ইডেন প্রমুখ। পরে প্রধান অতিথি ইউনিয়নে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।