এনডিএম’র পথচলা শক্তিশালী হচ্ছে বরিশালে

প্রকাশ: ২০১৭-০৭-১৮ ১৪:২০:৩৫


NDM Barisalজাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন -এনডিএম গত ২৪ এপ্রিল ২০১৭ আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এর পর থেকে সমগ্র বাংলাদেশে ধারাবাহিক ভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৫২ টি জেলাতে এনডিএম বেশ কিছু থানা উপজেলা কমিটির কাজ সম্পন্ন হয়েছে।

সে ধারাবাহিকতায় বরিশালে ববি হাজ্জাজ এর দল জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন -এনডিএম কাজ অত্যন্ত নিবিড় ভাবে এগিয়ে যাচ্ছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে বরিশালের মুলাদী উপজেলার কৃতি সন্তান,বিশিষ্ট শিল্পপতি এনায়েত কবির এলাকায় এনডিএম প্রচার প্রসার অত্যন্ত দক্ষতার সহিত এগিয়ে নিচ্ছেন এবং আগামী সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী বাবুগঞ্জ) আসন থেকে জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন -এনডিএম হয়ে নির্বাচনে লড়বেন। এনায়েত কবির জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন -এনডিএম সর্বোচ্চ নীতির্ধিারণী ফোরাম উচ্চ পরিষদ সদস্য ও ভাইস চেয়ারম্যান।

গতকাল এক যোগদান অনুষ্ঠানে বরিশালে এনডিএমকে সবচেয়ে শক্তিশালী সংগঠনে পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন এনডিএম এ যোগদানকারী রাজপথ কাপাঁনো আওয়ামীলীগের প্রবীন নেতা মোঃ ফারুক বেপারী ও ছাত্রলীগ নেতা, বর্তমান মুলাদী উপজেলার ৫নং চরকালেখা ইউনিয়নের  ২নং ওর্যাডের মেম্বার মোঃ রাশেদুজ্জামান।

এ সময় তারা এনডিএম এর মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ কে  ফুলেল শুভেচ্ছা জানান। যোগদানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গনতান্ত্রিক যুব আন্দোলন এর কেন্দ্রীয় আহবায়ক লায়ন নূরুজ্জামান হীরা, মুলাদীর স্থানীয় এনডিএম নেতা হানিফ মেম্বার ও সাবেক ছাত্রনেতা মোঃ আমান উল্লাহ আমান।

সানবিডি/ঢাকা/এসএস