তারেক রহমানের পিএস অপুর মায়ের ইন্তেকাল

প্রকাশ: ২০১৭-০৭-২২ ১১:৫৯:৪৬


sssবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব, সাবেক ছাত্রদল নেতা মিয়া নুর উদ্দিন অপুর মা আমেনা বেগম (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …রাজেউন)।তিনি ৫ ছেলে ও ৬ কন্যা রেখে গেছেন।
শুক্রবার রাত ১০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমার প্রথম নামাজে জানাজা আজ রাত শনিবার ১২টা ৩০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের সামনে এবং আগামীকাল রবিবার বাদ জোহর তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কোদালপুর গ্রামে অনুষ্ঠিত হবে। অতঃপর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।