বৈশ্বিক সূচকে আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-১৫ ০৯:৪০:৩৪
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৭। এ মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় ২২৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যার স্কোর ২০১। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
পঞ্চম অবস্থানে থাকা মালয়েশিয়ার কুচিংয়ের স্কোর ১৫৪।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০ হলে বাতাসের মান ভালো। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ার একটি শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ সূচক প্রকাশ করে। ফলে আবহাওয়া ও অন্যান্য পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে শহরগুলোর অবস্থান ও বায়ুমান সূচকও পরিবর্তিত হতে পারে।
িএনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














