জাতিসংঘে ভাষণের পরই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৫ ১২:২৮:৪৩
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দেওয়ার পরপরই নিউইয়র্ক ছাড়লেন।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে পৌঁছে ভাষণ দেওয়ার পর সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন তিনি।
ভাষণ দেওয়ার পর নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।
নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করার পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার মেয়র নির্বাচনের প্রচারের সময় বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করবেন। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নিজে গ্রেফতার করার ক্ষমতা তার নেই। তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা সম্মান করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
নেতানিয়াহুর নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে শহরজুড়ে বিক্ষোভও হয়েছে। বিক্ষোভ থেকে আজ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













