হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-২৫ ১৭:৫৩:২৬


২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তবে এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮৩ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৮৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২০১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের। মোট ১ হাজার ২৬৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।

এএ