মাইডাস ফাইন্যান্সিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৪ ১৩:৪২:১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে। একই সঙ্গে কোম্পানিটিকে স্টেবল আউটলুক প্রদান করা হয়েছে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রাপ্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ সার্ভেইল্যান্স ক্রেডিট রেটিং নির্ধারণ করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













