জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৭ ১৬:৪৭:৪৬
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন হবে। এদিন বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের ৭০১ নম্বর সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনটি হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ ও সংবাদ প্রচারের আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন।
এছাড়া তিনি সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং নানা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার সফর শেষে রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














