ব্লক মার্কেটে লেনদেন ৩৬ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৭ ১৬:০৩:৩৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৯ লাখ ৩৫ হাজার ৫০২টি শেয়ার ৫৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রাইম ব্যাংকের ৮ কোটি ৪৮ লাখ ৫২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৪ কোটি ৮২ লাখ ৫৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সেনা ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস