নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৭ ২১:৪০:৫১
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্টের কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটকেই একই কাঠামোর মধ্যে আনল বিসিবি। বিসিবি এই নতুন কাঠামোর নাম দিয়েছে ‘ডমেস্টিক থ্রি’।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবালের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ডমেস্টিক থ্রি’র আনুষ্ঠানিক যাত্রা ও লোগো উন্মোচন করা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই একই লিগ কাঠামোর অধীনে খেলা হবে। ক্রিকেটাররা নিজেদের ফ্যঞ্চাইজির হয়ে তিন ফরম্যাটেই খেলতে পারবেন।
লিগে অংশ নেবে মোট ছয়টি দল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আড়ামী ২৯ সেপ্টেম্বর হবে ম্যানেজমেন্ট ড্রাফট। যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৩ কোচ, একজন করে অ্যানালিষ্ট, ট্রেইনার, ফিজিও নেবে। বরিশাল থেকে টুর্নামেন্ট শুরু হবে। দ্বিতীয় ভেন্যু হিসেবে খুলনাকে বিবেচনা করা হচ্ছে। তবে সেটা যদি না হয় তাহলে ঢাকায় হবে টুর্নামেন্টটি।
আগামী মাসের ২৬ অক্টোবর প্লেয়ার্স অকশন অনুষ্ঠিত হবে। প্রতিটা দল ২৩ জন করে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। এর মধ্যে এনসিএল টি-টোয়েন্টিতে ১৯ ম্যাচ, চার দিনের টুর্নামেন্টে ৭ম্যাচ ও ওয়ানডেতে হবে ১৬ ম্যাচ। ডমেস্টিক থ্রির পুরো মৌসুম মিলিয়ে ৪২ ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৬ ফ্র্যাঞ্চাইজি হলো- ফরচুন গ্রুপ, ব্লু স্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, ওয়াল্টন হাই টেক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, সেভেন রিংস।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














