বিশ্ববাজারে ফের ১০৫ ডলার ছাড়ালো তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৯ ০৯:৫০:৪৪
আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতকে ঘিরে সরবরাহ নিয়ে উদ্বেগ অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রফতানি পুনরুদ্ধারের ইঙ্গিতকে ছাড়িয়ে যাওয়ায় এই দাম বেড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আজ মঙ্গলবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭২ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৩২ ডলারে লেনদেন হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন নিয়ে উদ্বেগ এখনও রয়েছে। অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রফতানি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা গেলেও সেই উদ্বেগ বাজারে প্রভাব ফেলছে। ফলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় সেশনে ঊর্ধ্বমুখী রয়েছে অপরিশোধিত তেলের দাম।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














