আল আরাফা ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২৯ ১৯:২৩:১৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফা ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩১ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আল আরাফা ইসলামী ব্যাংকের পাঁচশত কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদী জামানতবিহীন, অ-রূপান্তরযোগ্য, পরিশোধযোগ্য ও পরিবর্তনশীল সুদহারের এআইবিপিএলসি পঞ্চম অধস্তন বন্ড জামানতবিহীন বন্ড প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

যার কুপন রেট হবে রেফারেন্স রেটের ৩ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তির নিকট ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ লক্ষ টাকা।

বিএসইসি জানায়, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে আল আরাফা ইসলামী ব্যাংকের টিয়ার-টু ব্যাসেল-৩ অনুযায়ী মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এএ