সিইসি এমন কিছু করেননি যে আস্থা হারাতে হবে: এরশাদ
আপডেট: ২০১৭-০৭-৩০ ১৮:২৯:৪০
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার এমন কিছু করেননি, যে তার ওপর থেকে আস্থা হারাতে হবে।’রবিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি ডাকলে আলোচনায় অংশ নেয়ার কথা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, তিনি আমাদের ডাকলে আমরা অবশ্যই যাব, আলোচনা করব। আলোচনা করলে বোঝা যাবে, নির্বাচন কমিশন কতটা গ্রহণযোগ্য।
এরশাদ আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সংবিধান অনুসারে সাংবিধানিক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় পার্টি সবসময় নিগৃহীত হয়েছে।’






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













