সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১১ ১০:০৭:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ ডিসেম্বর ও লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

 

এসকেএস