৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না : আইনমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-১০-১৩ ১৪:৫৫:৩৭


৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার সাইবার সুরক্ষা আইনের কয়েকটি ধারায় সংশোধন আনার বিষয়টি বিবেচনা করছে।

এ সময় উপস্থিত নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাদের মানবিক আইনজীবী হওয়ার পরামর্শ দেন।

বিএইচ