ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারির আপত্তিকর ভিডিও ফাঁস, সমালোচনার ঝড়
প্রতিনিধি প্রকাশ: ২০২৬-১০-১১ ১৪:৪১:৩০
ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে তাঁর পরিচালিত মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
মাওলানা আব্বাস উদ্দিন চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এর আগে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি একটি মহিলা কওমি মাদ্রাসা পরিচালনা করছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে মাওলানা আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে যুক্ত অবস্থায় দেখা যায়। ভিডিওতে তাঁকে নগ্ন অবস্থায় অশালীন অঙ্গভঙ্গি করতে এবং ওই নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনে অংশ নিতে দেখা গেছে। ভিডিওতে নারীর চেহারা স্পষ্ট দেখা যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এটি তিনি নিজের বলে স্বীকার করেছেন।
তবে ঘটনার ব্যাখ্যায় মাওলানা আব্বাস দাবি করেন, “ভিডিওটি আমার স্ত্রীর সঙ্গেই ব্যক্তিগত কথোপকথনের সময়ের। ভিডিওটি আমার মোবাইল ফোনেই সংরক্ষিত ছিল। সম্প্রতি ফোনটি হারিয়ে যাওয়ার পর কোনো একটি চক্র এটি উদ্ধার করে ফাঁসমুখী চক্রান্ত করেছে।” তবে বিষয়টি নিয়ে অনুশোচনা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “একজন দায়িত্বশীল আলেম এবং ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে মোবাইল ফোনেও এ ধরনের অসতর্ক ও আপত্তিকর আচরণ করা আমার উচিত হয়নি।”
স্থানীয় বাসিন্দারা জানান, একটি মহিলা মাদ্রাসার সঙ্গে অনেক অভিভাবকের আস্থা ও তাঁদের সন্তানদের ভবিষ্যৎ জড়িত। তাই প্রতিষ্ঠানটির পরিচালকের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই অভিভাবকদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। আমরা চাই, মাদ্রাসার পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক তদারকি নিশ্চিত করা হোক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়টি যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। কোনো শিক্ষার্থীর নিরাপত্তা বা সম্মান যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেটিই আমাদের প্রত্যাশা।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম নিজের ফেইসবুকে দেওয়া এক পোস্টে জানান, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রের নির্দেশনায় ভোলা দক্ষিণ জেলার সেক্রেটারী মোঃ আব্বাস উদ্দিনকে জড়িয়ে অনলাইন মিডিয়ায় যে খবরটি ছড়িয়ে পড়েছে তার সত্যতা যাচাইয়ের জন্য ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি জনাব প্রফেসর কামাল উদ্দিন এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সেক্রেটারী মোঃ আব্বাস উদ্দিনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত গ্ৰহণ করা হবে। ”
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












