দর পতনের শীর্ষে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-১০-১১ ১৬:০১:৫৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। ফান্ডটি ৭০৪ বারে ৩১ লাখ ১১ হাজার ৮৭৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৬ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৮৩ বারে ৩৭ লাখ ৪৪ হাজার ৩৪৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৮০৬ বারে ৩৯ লাখ ৮১ হাজার ৭০৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ৮.৮৯ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৮.৬০ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৮.৩৩ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৭.৯৮ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৭.৯৮ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৭.৯৭ শতাংশ ও আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ দর কমেছে।

 

এসকেএস