লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-১০-১১ ১৫:০৯:৫২
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ২৪ কোটি ৬ হাজার টাকার।
১৮ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্, সোনালী আঁশ, শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, প্যারামাউন্ট টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












